গত কাল সোমবার ১৭ মাচ সকাল ০৯.১৫ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন পৌরসভাস্থ নিতাইনগর তালতলা এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেলের আরোহীদ্বয়কে তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত উভয় আসামিদ্বয়ের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ ইমন মিয়া (২৪)
পিতা- মৃত তাজুল ইসলাম
মাতা- ফরিদা বেগম প্রঃ পুস্প
সাং- কালিপুর (আছাব উদ্দিনের বাড়ী, ১২নং ওয়ার্ড, ভৈরব পৌরসভা)
থানা- ভৈরব
জেলা –কিশোরগঞ্জ
২। মোঃ আল আমিন মিয়া (৩২)
পিতা- মৃত আব্দুল মন্নাছ
মাতা- ময়না বেগম
সাং- ভৈরব (দক্ষিণপাড়া, ০২নং ওয়ার্ড,ভৈরব পৌরসভা)
থানা- ভৈরব
জেলা –কিশোরগঞ্জ
এ-সংক্রান্ত কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
আপনার মতামত লিখুন