ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ আর নেই। তিনি দীর্ঘদিন কিডনী রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগে রোববার (২২ মার্চ) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম সুলতান আহমেদ কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা কল্লাবাড়ি ৫নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে কসবা উপজেলা বিএনপিসহ দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রোববার বাদ আসর আকসিনা/কল্লাবাড়ি কেন্দ্রীয় মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ তার শেষ বিদায়ে অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস, নাসির উদ্দিন হাজারী, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম, মো. আলী আশরাফ, মোহাম্মদ বসির চৌধুরী, মো. ফেরদৌস সরকার, কামাল উদ্দিন কামাল, কসবা প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার বাকের সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, আশরাফুল ইসলাম বাচ্চু, মেহেদী হাসান রুবেল, অ্যাডভোকেট ইয়াকুব আলী আনসারী,মোঃ আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে বলেন, সুলতান আহমেদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ, সাহসী ও পরীক্ষিত কর্মী। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে কসবা উপজেলা বিএনপি একজন অভিজ্ঞ রাজনৈতিক সহযোদ্ধাকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন