চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ দুপুর, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

বরগুনা জেলার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    অবশেষে বরগুনা জেলার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার এ কমিটি স্থগিত করা হয়।

    কমিটি স্থগিতের খবরে জেলার বিএনপির নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। জানাগেছে, গত ২০ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বরগুনা জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। ওই কমিটিতে বিতর্কিত মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ সমর্থিত কাষ্টম নুরুল ইসলামকে সভাপতি করা হয়।

    এছাড়া ওই কমিটিতে আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি একেএম আবুল কালাম সামসুদ্দিন শানুকে সহ-সভাপতি করা হয়। তার (শানু) বিরুদ্ধে মুক্তিযোদ্ধা তালিকার ভুয়া মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করাসহ নানাবিধ অভিযোগ রয়েছে। এ ঘোষিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে এবং বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

    এ বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দের নজরে আসে। বুধবার তারা বিতর্কিত ও আওয়ামীলীগ সমর্থিত লোকজন দিয়ে গঠিত বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করেছেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রিয় সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি স্থগিত করা হয়। কমিটি স্থগিতের খবরে বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন (ভিপি) বলেন, বিতর্কিত ও আওয়ামীলীগ সমর্থিত লোকজন দিয়ে গঠিত মুক্তিযোদ্ধা কমিটি বাতিল করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। তিনি আরো বলেন,  বিতর্কিত মানুষ কখনোই দলের মঙ্গল বয়ে আনেনা।

    বিতর্কীত লোকজন বাদ দিলে বিএনপি সমমনা লোকজন দিয়ে নতুন করে কমিটি গঠনের আহবান জানান তিনি।

    বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার বলেন, বিএনপি সমমনা লোকজন দিয়ে নতুনভাবে কমিটি গঠনের লক্ষ্যে বিতর্কীত ও আওয়ামীলীগ নেতাকর্মী দিয়ে গঠিত কমিটি স্থগিত করা হয়েছে। নতুন কমিটিতে কোন বিতর্কীত ও অন্য দলের লোকের জায়গা হবে না।  

    বরগুনা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের স্থগিত কমিটির সভাপতি কাষ্টম নুরুল ইসলামের মুঠোফোনে (০১৭৪৯১৬৫৬৫৮) বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।  

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    আমতলী বরগুনা প্রতিনিধি

    আমতলী বরগুনা প্রতিনিধি

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    বরগুনা জেলার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত

    প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    অবশেষে বরগুনা জেলার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার এ কমিটি স্থগিত করা হয়।

    কমিটি স্থগিতের খবরে জেলার বিএনপির নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। জানাগেছে, গত ২০ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বরগুনা জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। ওই কমিটিতে বিতর্কিত মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ সমর্থিত কাষ্টম নুরুল ইসলামকে সভাপতি করা হয়।

    এছাড়া ওই কমিটিতে আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি একেএম আবুল কালাম সামসুদ্দিন শানুকে সহ-সভাপতি করা হয়। তার (শানু) বিরুদ্ধে মুক্তিযোদ্ধা তালিকার ভুয়া মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করাসহ নানাবিধ অভিযোগ রয়েছে। এ ঘোষিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে এবং বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

    এ বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দের নজরে আসে। বুধবার তারা বিতর্কিত ও আওয়ামীলীগ সমর্থিত লোকজন দিয়ে গঠিত বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করেছেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রিয় সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি স্থগিত করা হয়। কমিটি স্থগিতের খবরে বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন (ভিপি) বলেন, বিতর্কিত ও আওয়ামীলীগ সমর্থিত লোকজন দিয়ে গঠিত মুক্তিযোদ্ধা কমিটি বাতিল করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। তিনি আরো বলেন,  বিতর্কিত মানুষ কখনোই দলের মঙ্গল বয়ে আনেনা।

    বিতর্কীত লোকজন বাদ দিলে বিএনপি সমমনা লোকজন দিয়ে নতুন করে কমিটি গঠনের আহবান জানান তিনি।

    বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার বলেন, বিএনপি সমমনা লোকজন দিয়ে নতুনভাবে কমিটি গঠনের লক্ষ্যে বিতর্কীত ও আওয়ামীলীগ নেতাকর্মী দিয়ে গঠিত কমিটি স্থগিত করা হয়েছে। নতুন কমিটিতে কোন বিতর্কীত ও অন্য দলের লোকের জায়গা হবে না।  

    বরগুনা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের স্থগিত কমিটির সভাপতি কাষ্টম নুরুল ইসলামের মুঠোফোনে (০১৭৪৯১৬৫৬৫৮) বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।  

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।