চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ দুপুর, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

তালতলীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছলেমান র‌্যাবের হাতে গ্রেপ্তার

তালতলীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছলেমান র‌্যাবের হাতে গ্রেপ্তার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বরগুনার তালতলীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ছলেমান (৪৮) রাজধানী ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাতে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৪, মিরপুর ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

    র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার মিরপুর-১ এলাকার শাহ আলী থানাধীন তানিয়া জুয়েলার্সের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

    জানা যায়, ছলেমান বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের বাসিন্দা। তিনি ছাদেম আলী মীরের ছেলে। তাঁর বিরুদ্ধে ২০০৯ সালের নারী শিশু নির্যাতন দমন মামলা নং-৩৯/০৯, ধারা ১১(ক)-এ আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : তালতলী

    তালতলী (বরগুনা) প্রতিনিধি

    তালতলী (বরগুনা) প্রতিনিধি

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    তালতলীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছলেমান র‌্যাবের হাতে গ্রেপ্তার

    প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    বরগুনার তালতলীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ছলেমান (৪৮) রাজধানী ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাতে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৪, মিরপুর ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

    র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার মিরপুর-১ এলাকার শাহ আলী থানাধীন তানিয়া জুয়েলার্সের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

    জানা যায়, ছলেমান বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের বাসিন্দা। তিনি ছাদেম আলী মীরের ছেলে। তাঁর বিরুদ্ধে ২০০৯ সালের নারী শিশু নির্যাতন দমন মামলা নং-৩৯/০৯, ধারা ১১(ক)-এ আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।