চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বরগুনার আমতলীতে পুজার পারিজাত ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে এসিড নিক্ষেপের অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ওয়াবদা এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের ৪নং ওয়ার্ডের ওয়াবদা সড়কে একটি পারিজাত ফুল গাছ ছিল। দীর্ঘদিন ধরে ওই গাছ থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন পুজায় ফুল সংগ্রহ করে আসছিলেন। গৌতম কর্মকারের অভিযোগ, সঞ্জীব কুন্ডু, তাপস কুন্ডু ও তাদের সহযোগীরা ওই ফুল গাছ কেটে ফেলেছে। অন্যদিকে তাপস কুন্ডুর দাবি, গাছটি পৌরসভা কর্তৃপক্ষ কেটে ফেলেছে। এ নিয়ে শুক্রবার সকালে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের ছয়জন আহত হন।

    আহতরা হলেন—গৌতম কর্মকার, বিথি কর্মকার, দেবব্রত কর্মকার, বিভাস কর্মকার, শুভ কুন্ডু ও নরজিৎ কুন্ডু। বর্তমানে তারা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনহাজ উদ্দিন ভুইয়া বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।

    আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    নিজস্ব প্রতিবেদক

    নিজস্ব প্রতিবেদক

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

    প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    বরগুনার আমতলীতে পুজার পারিজাত ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে এসিড নিক্ষেপের অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ওয়াবদা এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের ৪নং ওয়ার্ডের ওয়াবদা সড়কে একটি পারিজাত ফুল গাছ ছিল। দীর্ঘদিন ধরে ওই গাছ থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন পুজায় ফুল সংগ্রহ করে আসছিলেন। গৌতম কর্মকারের অভিযোগ, সঞ্জীব কুন্ডু, তাপস কুন্ডু ও তাদের সহযোগীরা ওই ফুল গাছ কেটে ফেলেছে। অন্যদিকে তাপস কুন্ডুর দাবি, গাছটি পৌরসভা কর্তৃপক্ষ কেটে ফেলেছে। এ নিয়ে শুক্রবার সকালে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের ছয়জন আহত হন।

    আহতরা হলেন—গৌতম কর্মকার, বিথি কর্মকার, দেবব্রত কর্মকার, বিভাস কর্মকার, শুভ কুন্ডু ও নরজিৎ কুন্ডু। বর্তমানে তারা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনহাজ উদ্দিন ভুইয়া বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।

    আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।