চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে দুর্গাপুরে পুলিশের মতবিনিময়

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (২১ সেপ্টেম্বর) দুর্গাপুর থানা চত্ত্বরে উপজেলার সকল পূজামন্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

    দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ইমরানুল আলম। মতবিনিময়কালে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি পূজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। সকলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকবে। প্রতিবারের মত এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করি। 

    মতবিনিময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব বিদ্যুৎ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল সহ বিভিন্ন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    আল আমিন হাওলাদার

    আল আমিন হাওলাদার

    নেত্রকোনা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে দুর্গাপুরে পুলিশের মতবিনিময়

    প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (২১ সেপ্টেম্বর) দুর্গাপুর থানা চত্ত্বরে উপজেলার সকল পূজামন্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

    দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ইমরানুল আলম। মতবিনিময়কালে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি পূজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। সকলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকবে। প্রতিবারের মত এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করি। 

    মতবিনিময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব বিদ্যুৎ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল সহ বিভিন্ন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।