চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যা : ডিবির অভিযানে মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বগুড়ায় যুবদল নেতা ও পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার হত্যার মাত্র ১২ ঘণ্টার মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্যও উদঘাটন করেছে পুলিশ।

    পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বগুড়ার কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া পশ্চিমপাড়া এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় আসামি শনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবির একটি চৌকস দল অভিযান শুরু করে।

    এরই ধারাবাহিকতায় ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. রাকিব হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় একই দিন রাত ১১টা ৩০ মিনিটে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যার মূল পরিকল্পনাকারী জামিল হোসেন (৪৫), পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম পাল্লাপাড়া, কাহালু, বগুড়া–কে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিল জানায়, দীর্ঘদিন ধরে লিজকৃত পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রাহুল ও তার চাচা সালামের সঙ্গে তার বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে রাহুল বরশি দিয়ে তার পুকুরে মাছ ধরতে গেলে জামিলসহ তার ১০-১২ জন সহযোগী বাধা দেয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে জামিল ও সহযোগীরা রাহুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

    ডিবি জানায়, জামিলের বিরুদ্ধে পূর্বেও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। নতুন এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    মোঃ খাত্তাব হোসেন

    মোঃ খাত্তাব হোসেন

    শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যা : ডিবির অভিযানে মূল পরিকল্পনাকারী গ্রেফতার

    প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

    featured Image

    বগুড়ায় যুবদল নেতা ও পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার হত্যার মাত্র ১২ ঘণ্টার মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্যও উদঘাটন করেছে পুলিশ।

    পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বগুড়ার কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া পশ্চিমপাড়া এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় আসামি শনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবির একটি চৌকস দল অভিযান শুরু করে।

    এরই ধারাবাহিকতায় ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. রাকিব হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় একই দিন রাত ১১টা ৩০ মিনিটে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যার মূল পরিকল্পনাকারী জামিল হোসেন (৪৫), পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম পাল্লাপাড়া, কাহালু, বগুড়া–কে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিল জানায়, দীর্ঘদিন ধরে লিজকৃত পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রাহুল ও তার চাচা সালামের সঙ্গে তার বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে রাহুল বরশি দিয়ে তার পুকুরে মাছ ধরতে গেলে জামিলসহ তার ১০-১২ জন সহযোগী বাধা দেয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে জামিল ও সহযোগীরা রাহুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

    ডিবি জানায়, জামিলের বিরুদ্ধে পূর্বেও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। নতুন এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।