চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

পাঁচবিবির আওলাই ইউনিয়নের গোয়ালপাড়া হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেলে গোয়ালপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নূর হোসেন আকন্দ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর–পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

    তিনি বলেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী দেশ। এ দেশের সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। জামায়াতে ইসলামী বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা ক্ষমতায় গেলে দেশের ভিন্নধর্মালম্বী সম্প্রদায়ের জান-মাল, ধর্মীয় অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের বৈষম্য নয়, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

    তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বিশ্বাসের সম্পর্ক আরও সুদৃঢ় করতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতেও সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গড়তে চাই।

    এছাড়াও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। 

    মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিরেন চন্দ্র সরকার। তিনি বলেন, এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    সভা শেষে পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    মোঃ আবু সুফিয়ান মুক্তার

    মোঃ আবু সুফিয়ান মুক্তার

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

    পাঁচবিবির আওলাই ইউনিয়নের গোয়ালপাড়া হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

    featured Image

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেলে গোয়ালপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নূর হোসেন আকন্দ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর–পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

    তিনি বলেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী দেশ। এ দেশের সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। জামায়াতে ইসলামী বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা ক্ষমতায় গেলে দেশের ভিন্নধর্মালম্বী সম্প্রদায়ের জান-মাল, ধর্মীয় অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের বৈষম্য নয়, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

    তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বিশ্বাসের সম্পর্ক আরও সুদৃঢ় করতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতেও সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গড়তে চাই।

    এছাড়াও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। 

    মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিরেন চন্দ্র সরকার। তিনি বলেন, এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    সভা শেষে পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।