চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

পাঁচবিবিতে বিএনপির গণজোয়ার: হান্নান চৌধুরী নেত্বত্তে ধানের শীষে ভোট চেয়ে বিশাল মিছিল

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    গণজোয়ারের ইঙ্গিত, উৎসবমুখর পরিবেশে ভোটের ডাক । জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষ প্রতীকে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র তুলে ধরে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শালাইপুর বাজারে এসে শেষ হয়।

    মিছিলটির নেতৃত্ব দেন জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হান্নান চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ছাত্রদল, কৃষকদল, যুবদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

    মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার বহন করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে পৌর এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

    মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, ধানের শীষে ভোট দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

    নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোনো ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। তারা আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচনে বিজয় অর্জিত হবে।

    স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, পাঁচবিবি উপজেলায় ধানের শীষের পক্ষে যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই বিশাল মিছিল তারই বাস্তব প্রতিফলন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : জয়পুরহাট

    মোঃ আল আমিন

    মোঃ আল আমিন

    প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    পাঁচবিবিতে বিএনপির গণজোয়ার: হান্নান চৌধুরী নেত্বত্তে ধানের শীষে ভোট চেয়ে বিশাল মিছিল

    প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

    featured Image

    গণজোয়ারের ইঙ্গিত, উৎসবমুখর পরিবেশে ভোটের ডাক । জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষ প্রতীকে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র তুলে ধরে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শালাইপুর বাজারে এসে শেষ হয়।

    মিছিলটির নেতৃত্ব দেন জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হান্নান চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ছাত্রদল, কৃষকদল, যুবদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

    মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার বহন করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে পৌর এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

    মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, ধানের শীষে ভোট দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

    নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোনো ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। তারা আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচনে বিজয় অর্জিত হবে।

    স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, পাঁচবিবি উপজেলায় ধানের শীষের পক্ষে যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই বিশাল মিছিল তারই বাস্তব প্রতিফলন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।