আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১( জয়পুরহাট- পাঁচবিবি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করতে পাঁচবিবি পৌরসভায় এক ঐতিহাসিক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পাঁচবিবি পৌর শহরে আয়োজিত এ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত প্রায় ১০ হাজারেরও বেশি মহিলা ও পুরুষ নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যাপক জনসমাগম ও শ্লোগানে পুরো পৌর শহর উৎসবমুখর হয়ে ওঠে।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
প্ধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন,
“এই গণমিছিল প্রমাণ করে জয়পুরহাট-১ আসনের মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ভোটের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় জাসাস কমিটির সমন্বয়ক, ভাস্কর ও সংগীত শিল্পী এম আই মিঠু, জেলা কৃষক দলের আহবায়ক মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পৌর বিএনপির সাবেক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি এবং উপজেলা কৃষক দলের আহবায়ক দেওয়ান মামুনুর রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়পুরহাট-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত। তারা আগামী দিনগুলোতে আরও জোরালো গণসংযোগ ও আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন