চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

পাঁচবিবি বাজারে দাম বৃদ্ধি রোধে প্রশাসনের অভিযান

জয়পুরহাটের পাঁচবিবিতে মাহে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    পাঁচবিবি উপজেলা-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

    বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের নেতৃত্বে পাঁচবিবি পৌর শহরের প্রধান কাঁচাবাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত কয়েকজন দোকান মালিককে সতর্ক করেন এবং ভবিষ্যতে অনিয়ম বা অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ সাংবাদিকদের জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সরকারের অগ্রাধিকার। কোনো ব্যবসায়ী অসাধু উপায়ে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ক্রেতাদের ক্রয়ের রসিদ সংগ্রহের আহ্বান জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

    অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, বণিক সমিতির সহ-সভাপতি আহসান হাবীব, এসপিও সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ দাস বাপ্পিসহ বণিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাজারের ক্রেতা ও স্থানীয় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : পাঁচবিবি ভ্রাম্যমাণ আদালত রমজান দ্রব্যমূল্য বাজার ব্যবসা সরকার বাংলাদেশ অর্থনীতি মূল্যবৃদ্ধি

    মোঃ আল আমিন

    মোঃ আল আমিন

    প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ১১ এপ্রিল ২০২৬

    পাঁচবিবি বাজারে দাম বৃদ্ধি রোধে প্রশাসনের অভিযান

    প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    পাঁচবিবি উপজেলা-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

    বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের নেতৃত্বে পাঁচবিবি পৌর শহরের প্রধান কাঁচাবাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত কয়েকজন দোকান মালিককে সতর্ক করেন এবং ভবিষ্যতে অনিয়ম বা অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ সাংবাদিকদের জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সরকারের অগ্রাধিকার। কোনো ব্যবসায়ী অসাধু উপায়ে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ক্রেতাদের ক্রয়ের রসিদ সংগ্রহের আহ্বান জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

    অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, বণিক সমিতির সহ-সভাপতি আহসান হাবীব, এসপিও সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ দাস বাপ্পিসহ বণিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাজারের ক্রেতা ও স্থানীয় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।