ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল পৌর এলাকার শিমরাইলকান্দি ব্রিজের পশ্চিম পাশে সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে আরোহীদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আকরাম মিয়া (২১), পিতা: মোঃ শামসুল আলম, মাতা: নাছিমা বেগম, সাং মেরাশানী, থানা: বিজয়নগর উপজেলা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। নাছিমা বেগম (৪০), পিতা: মৃত আবু তাহের, স্বামী: মোঃ শামসুল আলম, মাতা: মৃত চন্দ্র বানু, একই ঠিকানা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আকরাম মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি এবং নাছিমা বেগমের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে।
পুলিশ উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-এ একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন