জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে。
শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বাগজানা ইউনিয়নের মোড়ের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের এসআই (নি:) মোঃ আব্দুল্লাহ আল নোমান-এর নেতৃত্বে এএসআই (নি:) মোঃ সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নি:) মোঃ সোহেল রানা এবং রাকিবুল ইসলাম-সহ একটি বিশেষ দল অভিযান চালায়।
অভিযান চলাকালে মেসার্স কুলছুম অটোজের সামনে থেকে মোঃ সুরুজ আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সুরুজ আলী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন