জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরির পর হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রাম এলাকায় আশুরা (৩৫) নামে এক নারীর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।
নিহত আশুরা একই গ্রামের বাসিন্দা এবং মো. মোফাজ্জল ওরফে মফের ছেলে বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাবলু আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। সন্ধ্যার পর বাড়ির পাশের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত বাবলু পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন