চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে র‍্যাবের তিন সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সদস্যদের নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে。

    আহতরা হলেন— আব্দুল মালেক (এফএস), রাশেদ (কনস্টেবল) ও হাবিলদার কাজল। তারা র‍্যাব-৯ সিপিসি-১ এর গোয়েন্দা শাখায় কর্মরত বলে জানা গেছে。

    আহত আব্দুল মালেক জানান, তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে তথ্য সংগ্রহের কাজে দুইটি মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া এলাকায় পৌঁছালে স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত সফিক ওরফে ‘চুরা সফিক’ এবং তার সহযোগীরা তাদের পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি。

    তিনি আরও বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। অবরুদ্ধ রাস্তার মধ্যে পড়ে গেলে হামলাকারীরা আমাদের প্রতিপক্ষ ভেবে মারধর শুরু করে। এতে আমি মাথায় আঘাত পাই এবং আমার দুই সহকর্মীও আহত হন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে আমরা তাদের কাছে অনুরোধ করি। পরে আমাদের পরিচয় নিশ্চিত হলে তারা ছেড়ে দেয়।”

    হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে কিনা— এমন প্রশ্নের জবাবে আব্দুল মালেক বলেন, “বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।”

    এদিকে, ঘটনার পর আহত তিন সদস্যকে নবীনগর সরকারি হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।

    ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : নবীনগর

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ১২ মে ২০২৬

    নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

    প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে র‍্যাবের তিন সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সদস্যদের নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে。

    আহতরা হলেন— আব্দুল মালেক (এফএস), রাশেদ (কনস্টেবল) ও হাবিলদার কাজল। তারা র‍্যাব-৯ সিপিসি-১ এর গোয়েন্দা শাখায় কর্মরত বলে জানা গেছে。

    আহত আব্দুল মালেক জানান, তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে তথ্য সংগ্রহের কাজে দুইটি মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া এলাকায় পৌঁছালে স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত সফিক ওরফে ‘চুরা সফিক’ এবং তার সহযোগীরা তাদের পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি。

    তিনি আরও বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। অবরুদ্ধ রাস্তার মধ্যে পড়ে গেলে হামলাকারীরা আমাদের প্রতিপক্ষ ভেবে মারধর শুরু করে। এতে আমি মাথায় আঘাত পাই এবং আমার দুই সহকর্মীও আহত হন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে আমরা তাদের কাছে অনুরোধ করি। পরে আমাদের পরিচয় নিশ্চিত হলে তারা ছেড়ে দেয়।”

    হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে কিনা— এমন প্রশ্নের জবাবে আব্দুল মালেক বলেন, “বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।”

    এদিকে, ঘটনার পর আহত তিন সদস্যকে নবীনগর সরকারি হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।

    ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।