চ্যানেল এ
ডিসপ্লে সেটিংস
×
...
...
২৮°C
আংশিক মেঘলা

আপনি কী খুঁজতে চান?

"রাজনীতি" ফলাফল তারিখ নির্বাচন

বাড্ডা থানা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হলেন জাহিদ ইমন

রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে বৃহত্তর বাড্ডা থানা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে তালুকদার মোঃ জাহিদ ইমনকে মনোনীত করা হয়েছে। তাঁর এই মনোনয়নকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলেও এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। বিশেষ করে ভি.পি নুরুল হক নুর-এর নেতৃত্বে সংগঠনটি যেভাবে সারাদেশে কার্যক্রম বিস্তৃত করছে, তারই ধারাবাহিকতায় দক্ষ, যোগ্য ও পরিশ্রমী নেতাদের সামনে নিয়ে আসার প্রয়াস হিসেবে এই মনোনয়নকে দেখা হচ্ছে।তালুকদার মোঃ জাহিদ ইমন দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। মাঠপর্যায়ে তাঁর সক্রিয় ভূমিকা, কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর উপস্থিতি ইতোমধ্যেই তাঁকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আস্থা অর্জনে তিনি সফল হয়েছেন বলেও জানা যায়।নেতাকর্মীদের মতে, ইমন ভাইয়ের নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃহত্তর বাড্ডা থানা গণঅধিকার পরিষদকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা, জনসাধারণের অধিকার আদায়ে আন্দোলন জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।এদিকে, এই দায়িত্ব পাওয়ার পর তালুকদার মোঃ জাহিদ ইমন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা আমি যথাযথভাবে রক্ষা করার চেষ্টা করবো। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।” তিনি সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।মনোনয়নের পরপরই সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট ও শুভেচ্ছাবার্তা দেখা গেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্বকে সামনে এনে গণঅধিকার পরিষদ তাদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে চাইছে। এই প্রেক্ষাপটে তালুকদার মোঃ জাহিদ ইমনের মতো নেতৃত্বের উত্থান সংগঠনের জন্য ইতিবাচক বার্তা বহন করে।সার্বিকভাবে বলা যায়, তাঁর এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে বৃহত্তর বাড্ডা থানা গণঅধিকার পরিষদ নতুন গতি পাবে এবং জনস্বার্থে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

সারাদেশ ২৯ মার্চ ২০২৬
75

​জবি ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় নাহিয়ান বিন হক অনিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের গুঞ্জনে শীর্ষ পদের দৌড়ে আলোচনার তুঙ্গে রয়েছেন বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান বিন হক অনিক। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজপথে সক্রিয় থাকা এবং অগণিত ঘাত-প্রতিঘাত সহ্য করেও মাঠ না ছাড়ায় তাকে আগামীর যোগ্য নেতা হিসেবে দেখছেন সাধারণ কর্মীরা।​২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন অনিক। সেই থেকে আজ অবধি প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার রাজনৈতিক জীবনের কিছু উল্লেখযোগ্য মাইলফলক:​দীর্ঘস্থায়ী সংগ্রাম: বিগত ১৩ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের প্রতিটি আন্দোলনে রাজপথে থেকেছেন সম্মুখসারিতে।​কারাভোগ ও নির্যাতন: * ২০১৩ সাল: মাত্র ২০ বছর বয়সে ৫৪ ধারায় গ্রেফতার হয়ে নির্যাতনের শিকার হন।* ​২০১৬ সাল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টিতে ছাত্রলীগের সশস্ত্র হামলায় ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ২৪ দিন কারাভোগের পাশাপাশি দীর্ঘ দুই বছর আদালতের বারান্দায় হাজিরা দিতে হয়েছে তাকে।* ​জুলাই বিপ্লব: ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সক্রিয়ভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন তিনি।​​রাজনীতি নিয়ে নিজের অটল বিশ্বাসের কথা জানিয়ে নাহিয়ান বিন হক অনিক বলেন, ​"আমি সুদিন বা দুর্দিন দেখে বিএনপি করিনি, করেছি আদর্শের টানে। যখন বর্তমানের অনেক তথাকথিত নেতা রাজনীতিতেই আসেনি, তখন থেকেই আমি ত্যাগের পথ বেছে নিয়েছি। সংগঠনের শৃঙ্খলা ও জ্যেষ্ঠতা মেনে কমিটি গঠন করা হলে দল শক্তিশালী হবে। জীবনের শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদের পতাকাতলে থাকতে চাই।"​জবি ছাত্রদলের তৃণমূল কর্মীদের মতে, দুঃসময়ে যারা দলকে আগলে রেখেছেন, তাদের হাতেই নেতৃত্ব আসা উচিত। তারা মনে করেন, অনিকের মতো পরীক্ষিত ও ত্যাগের মানসিকতাসম্পন্ন নেতা নেতৃত্বে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ছাত্রদলের অবস্থান আরও সুসংহত ও শক্তিশালী হবে।

চট্টগ্রাম ২৫ মার্চ ২০২৬
33

হাদি হত্যা নিয়ে রাজনৈতিক নাটক জামায়াত-শিবির ও এনসিপিকে কাঠগড়ায় ছাত্রদল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংঘটিত একটি কথিত ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে ‘মিথ্যা ন্যারেটিভ’ তৈরি করে প্রপাগাণ্ডা চালানোর অভিযোগ তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।সোমবার (২৩ মার্চ) রাত ৮টায় নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।নাছির উদ্দীন নাছির বলেন, হাতিয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি মহল, বিশেষ করে এনসিপির নেতারা, জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই ভুয়া তথ্য প্রচার করে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে।তিনি আরও বলেন, “যদি তদন্তে প্রমাণিত হয় যে ঘটনাটি সাজানো বা অতিরঞ্জিত, তাহলে মিথ্যা তথ্য প্রচার ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”মানবিক ইস্যু নিয়ে রাজনীতি করাকে অনৈতিক উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের আগে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান তিনি।এদিকে, হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গ টেনে নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, এই ঘটনায় প্রকৃত খুনিদের বিচারের দাবিতে জামায়াত-শিবির ও এনসিপি নেতাদের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। বরং তারা এখন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করছে।তিনি বলেন, “হাদি হত্যার মতো একটি স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে জামায়াত-শিবির ও এনসিপি সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা অত্যন্ত নিন্দনীয়।”তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া কিছু দল বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের নাম জড়িয়ে অপপ্রচার চালিয়েছে, যা শুধু রাজনৈতিক অসততাই নয়, বরং বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা।নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই- হাদি হত্যার বিচার অবশ্যই হতে হবে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার প্রবণতা বন্ধ করতে হবে।”তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ায় বা বিএনপির নেতাদের নাম জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য রবিউল হাসান পলাশ, সদস্য আবদুল মোতালেব আপেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

চট্টগ্রাম ২৪ মার্চ ২০২৬
118

নড়াইলের লোহাগড়ায় হিন্দু বাড়িতে গরু চুরি, চিৎকার করলে গুলি করার হুমকি

নড়াইলের লোহাগড়ায় হিন্দু বাড়িতে গরু চুরির সময় চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের খাঁচায় যুবক।গরু চুরির অভিযোগে গ্রেফতার মো. রফিকুল ইসলাম (৩৭)। নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরির অভিযোগে মো. রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। তিনি ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তবে তার রাজনৈতিক কোনো পদ-পদবি নেই বলে জানা গেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৮ মার্চ) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে সারুলিয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের মৃত গুরুদাস দত্তের ছেলে গোপাল দত্তর বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করে। এসময় চিৎকারের শব্দে গ্রামের একজন মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী চোরচক্রকে ধাওয়া দেয়। এ সময় চোরের দল পালিয়ে গেলেও গ্রামবাসী একটি গরু উদ্ধার করে। পরে গোয়াল ঘরে চুরির সময়ের সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়।ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোয়ালঘর থেকে গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি করলে তাদেরকে গুলি করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে চোরচক্রের সদস্যরা। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম থেকে চুরির ঘটনায় জড়িত রফিকুল ইসলামকে আটক করেন।এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নামে চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সারাদেশ ১৮ মার্চ ২০২৬
41

নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার: সংস্কৃতি মন্ত্রীখাল খননকাজ উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীতবিএনপির কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে খাল খনন কর্মসূচির আওতায় নড়াইল জেলায় খাল খননের কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৬ মার্চ) বিকেল ৩টায় নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল খননের কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এসময় খাল খননে অংশ নেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, খাল খননের মাধ্যমে এলাকার কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। সরকার নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে। কৃষিখাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।এর আগে বেলা সাড়ে ১২টায় নড়াইল সার্কিট হাউজে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। দেশের প্রতিটি নাগরিকের সেবা করা সরকারের দায়িত্ব। যে ভোট দেয়নি তার জন্যও যেমন কাজ করতে হবে, যে দিয়েছে তার জন্যও তেমন কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে রাজনীতির মূল সার্থকতা। এছাড়া মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন।এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ ১৭ মার্চ ২০২৬
38

খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার, পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা নিজ এলাকা পটুয়াখালী -৩ গলাচিপা ও দশমিনা উপজেলায় খাল খননে 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন' কর্মসূচির শুভ উদ্বোধন।নিজ এলাকায় খাল খননের উদ্বোধন  করতে গিয়ে মাটি কেটে ওরায় করে মাথায় নিয়ে ফেললেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর,পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন' কর্মসূচির শুভ উদ্বোধন।পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন' কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ ১৬ মার্চ ২০২৬, সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করে তিনি।সবাই বলছেন পিতার  দেখানো পথেই হাঁটছেন তিনি। তাই সকলে তাঁর জন্য দোয়া করবেন - যেন দীর্ঘদিন বাংলাদেশের সেবা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত করে যেতে পারে।আগামী ১৬ মার্চ সোমবার দুপুর ১২ ঘটিকায় গলাচিপায় খাল খনন কর্মসূচি ও ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় গলাচিপাবাসীর বহুল প্রত্যাশিত রামনাবাদ সেতুর উদ্বোধনে উপস্থিত থাকবো। দলমত নির্বিশেষে সকলে আমন্ত্রিত। জনাব নুরুল হক নূর এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী- (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) সভাপতি- গণঅধিকার পরিষদ (জিওপি) সাবেক- ভিপি (ডাকসু)তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন তার পথ অনুসরন করে আমরা কৃষিতে বিপ্লব আনতে চাই। তিনি প্রধান অতিথি হিসেবে  সোমবার দুপুরে গলাচিপা উপজেলা খালের খনন কাজ উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন। তিনি আর-ও বলেন  কখনো প্রতিহিংসার রাজনীতি করেনা। সকল দল,মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা কাজ করবো নুরুল হক নুর বলেন,  জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,জুলাই গনঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন,বিএনপি যা বলে  তাই করে৷ সরকারের নেয়া কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করেছে। মাত্র অল্প সময়ের ব্যবধানে খাল খনন কর্মসূচি শুরু করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর  বলেন, নির্বাচনের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র এক মাসের মধ্যে সারাদেশ ব্যাপী একযোগে  খাল খনন কর্মসূচি শুরু করেছে।  যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড হবেনা,সে ধারনা ভুল প্রমানিত করে ফ্যামিলি কার্ড চালু করেছে। তিনি বলেন,আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে। জেলা প্রশাসকসঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গলাচিপা  থানার অফিসার ইনচার্জ ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিএনপি  ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ।

সারাদেশ ১৬ মার্চ ২০২৬
42

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ, রাজনীতিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে

নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি নাম হারুনুর রশিদ আজাদ। তিনি বর্তমানে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।একই সাথে তিনি নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাজনীতি ও প্রশাসনের দুই ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি জেলার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্য সচিব হিসেবে তিনি নিয়মিত বিভিন্ন সভা-সমাবেশ, কর্মসূচি ও সাংগঠনিক বৈঠকে অংশ নিচ্ছেন। দলকে সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।অন্যদিকে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তদারকি, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করছেন তিনি।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতি ও প্রশাসনের দুই ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখার কারণে নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে হারুনুর রশিদ আজাদ একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন।এদিকে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে তার উপস্থিতি ও বক্তব্য স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। নোয়াখালীর উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভবিষ্যতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

চট্টগ্রাম ১৫ মার্চ ২০২৬
165

দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় নেত্রকোনায় ইফতার ও মোনাজাত অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) বিকেলে নেত্রকোনা পৌরশহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ নদীর পাড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি এবং ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সোহান আহমেদ কাকন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সর্দার, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান, নেত্রকোনা সদর-বারহাট্টা আসনের জামায়াত জোটের প্রার্থী ও কেন্দ্রীয় এনসিপি নেতা ফাহিম রহমান খান পাঠান এবং মাওলানা গাজী মো. আব্দুর রহিমসহ স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।ইফতার মাহফিলে জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ ও স্থানীয় সুধীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন, যা এক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।ইফতারের পূর্বমুহূর্তে দেশ, জাতি এবং সমগ্র সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।আয়োজক ও উপস্থিত সুধীজনরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আয়োজন স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সারাদেশ ১৪ মার্চ ২০২৬
46

চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা

চোরাচালান, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেত্রকোনার সীমান্তবর্ন্তী উপজেলা দুর্গাপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে দুর্গাপুর থানা চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ইমরানুল ইসলাম, ডিবি ওসি মো. তরিকুল, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন, বিট পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধ, নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মুল ও সমাজের সর্বস্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

ময়মনসিংহ ০৯ মার্চ ২০২৬
43

অর্থাভাবে ভর্তি অনিশ্চিত অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

আর্থিক অসচ্ছলতার কারণে অনার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। তার ব্যক্তিগত উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় ওই শিক্ষার্থীর অনার্সে ভর্তি সম্পন্ন হয়েছে।জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক দরিদ্র পরিবারের সন্তান ঐই শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেলেও ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচ জোগাড় করতে ব্যর্থ হন। ফলে উচ্চশিক্ষা নিয়ে তিনি অনিশ্চয়তায় পড়ে যান। বিষয়টি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক গ্রুপে প্রকাশিত হলে তা শাহরিয়ারের নজরে আসে। পরবর্তীতে তিনি শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে অনলাইন ভর্তি ফি পরিশোধ থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, বিভাগীয় যোগাযোগ এবং সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত সার্বিক সহায়তা করেন।এ বিষয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার। অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাওয়া উচিত নয়। রাজনীতি যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তবে সেই রাজনীতির কোনো মূল্য নেই। আমরা চাই ক্যাম্পাসে এমন একটি সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে শিক্ষার্থীরা একে অপরের শক্তি ও ভরসা হবে।”তিনি আরও বলেন, “আজ যাকে সহযোগিতা করা হলো, সে একদিন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে অন্যের পাশে দাঁড়াবে-এই বিশ্বাস থেকেই আমরা কাজ করি। ভবিষ্যতেও কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে সাধ্য অনুযায়ী পাশে থাকব।”ভর্তি হওয়া শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গ্রাম থেকে শহরে এসে ভর্তি হওয়া ও আবাসনের ব্যবস্থা করা আমার জন্য প্রায় অসম্ভব ছিল। তিনি মেসের ব্যবস্থাও করে দিয়েছেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “রাজনীতি শুধু মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়,মানুষের পাশে দাঁড়ানোও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাক-এটি আমরা চাই না।”শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে আমরা সবসময় সোচ্চার। একজন মেধাবী শিক্ষার্থীকে অনার্সে ভর্তি নিশ্চিত করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এটি সংগঠনের মানবিক চর্চারই বহিঃপ্রকাশ।”

শিক্ষাঙ্গন ০২ মার্চ ২০২৬
55

রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী ও তৃণমূল নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে মনোনয়ন দিলে তিনি জাতীয় সংসদে উপকূলীয় নারী ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে সক্ষম হবেন।জানা গেছে, বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামের বাসিন্দা এবং বরগুনা মহকুমায় রূপান্তরের অন্যতম সংগঠক প্রবীণ ব্যক্তিত্ব প্রয়াত মোঃ আনোয়ারুল ইসলাম গেন্দু পঞ্চায়েতের কন্যা অ্যাডভোকেট রনজুয়ারা সিপু ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। ১৯৯৪ সালে বরিশাল বিএম কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন এবং অল্প সময়ের মধ্যেই কলেজ ছাত্রদলের কমিটির সদস্য নির্বাচিত হন।পরবর্তীতে তিনি বরগুনা জেলা বিএনপির সদস্য, মহিলা বিষয়ক সম্পাদক এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দলের রাজনীতিতে সক্রিয় থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় বলে অভিযোগ রয়েছে। ২০১১ সাল থেকে নানা রাজনৈতিক চাপ ও হয়রানির মুখোমুখি হলেও তিনি এলাকা ছাড়েননি। ২০১২ সালে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখায় একাধিকবার পুলিশি হয়রানির শিকার হয়েছেন বলেও জানা গেছে।২০২৪ সালের ৫ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে বরগুনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ প্রদান করে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নির্যাতিত নারী ও শিশুদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে অধিকারবঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে কাজ করছেন।পাথরঘাটার তানিয়া আক্তার ও তালতলীর রাবেয়া বেগম বলেন, অ্যাডভোকেট রনজুয়ারা সিপু আমাদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিলে তিনি উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে তার মনোনয়ন প্রদানের দাবি জানান।এ বিষয়ে অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বলেন, ছাত্রদল থেকে বিএনপির রাজনীতিতে আমার হাতেখড়ি। বিরোধী দলে থাকা অবস্থায় অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করেছি, একাধিক মিথ্যা মামলার আসামি হয়েছি। কিন্তু দল থেকে কখনও বিচ্যুত হইনি। দলের প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো দায়িত্ব দিলে তা মাথা পেতে নেব। তিনি আরও বলেন, ছাত্রদলে যুক্ত হয়েই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। এখনও সেই ধারা অব্যাহত রয়েছে।

আমতলী ২৩ ফেব্রুয়ারি ২০২৬
141

জয়পুরহাট ১আসনে ফলাফলে পরাজয়, তবু আলোচনার কেন্দ্রে মাসুদ রানা প্রধান

জয়পুরহাটে সদ্য সমাপ্ত নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। বেসরকারি ফলাফলে ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব ফজলুর রহমান সাঈদ বিজয়ী হয়েছেন। তবে সংখ্যার হিসাবের বাইরে গিয়ে পুরো জেলায় এখন যে নামটি সবচেয়ে বেশি আলোচিত, তিনি ধানের শীষের প্রার্থী জনাব মাসুদ রানা প্রধান।হারের মাঝেও নৈতিক বিজয়ের বার্তাসরকারি-বেসরকারি হিসাব অনুযায়ী, মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৪ ভোট। এই বিপুল ভোট কেবল একটি প্রতীকের প্রতি সমর্থন নয়; বরং এটি ছিল তার প্রতি সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার বহিঃপ্রকাশ।নির্বাচনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করে তিনি প্রমাণ করেছেন— জয়পুরহাটের জনমানুষের হৃদয়ে তার অবস্থান কতটা গভীর ও সুদৃঢ়। ফলাফলে পরাজয় এলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটসংখ্যা ভবিষ্যতের জন্য এক বড় শক্তি ও সম্ভাবনার ইঙ্গিত।আবেগঘন প্রতিক্রিয়া, স্তব্ধ সমর্থকরাফলাফল ঘোষণার পর তার কর্মী-সমর্থকদের মাঝে নেমে আসে বিষাদের ছায়া। বিভিন্ন এলাকায় সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেক প্রবীণ ভোটার অশ্রুসিক্ত নয়নে বলেন,“ভোটের অঙ্কে আমরা হয়তো পিছিয়ে গেছি, কিন্তু আমাদের নেতার ত্যাগ ও সংগ্রাম বৃথা যেতে দেব না।”মাসুদ রানা প্রধান কেবল একজন প্রার্থী নন— বহু মানুষের কাছে তিনি বিপদে-আপদে পাশে দাঁড়ানো এক সাহসী ও মানবিক মুখ। নির্বাচনকে ঘিরে তার নিরলস প্রচারণা, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া এবং মাঠপর্যায়ের সক্রিয়তা সমর্থকদের মাঝে আলাদা প্রত্যাশা তৈরি করেছিল।এক আবেগাপ্লুত সমর্থকের ভাষায়,“রাজনীতিতে হার-জিত থাকবেই। কিন্তু মানুষের ভালোবাসা জয় করা সবার ভাগ্যে জোটে না। মাসুদ রানা আজ হেরেও মানুষের হৃদয়ে জয়ী।”আগামীর পথে নতুন অনুপ্রেরণাদেড় লক্ষাধিক ভোটারের সমর্থন প্রমাণ করে— এই লড়াই কোনো সমাপ্তি নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন বিপুল জনসমর্থন ভবিষ্যতে তাকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।পরাজয়ের গ্লানি নয়, বরং জনমানুষের ভালোবাসাকে পুঁজি করে আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন— এমন প্রত্যাশা তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের।নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে, কিন্তু জয়পুরহাটের রাজনৈতিক অঙ্গনে মাসুদ রানা প্রধানকে ঘিরে যে আবেগ ও আস্থা তৈরি হয়েছে, তা দীর্ঘদিন আলোচিত থাকবে— এমনটাই মনে করছেন সচেতন মহল।

জয়পুরহাট ১৩ ফেব্রুয়ারি ২০২৬
168
App Icon
অ্যাপ ইন্সটল করুন

দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

সর্বশেষ খবরের আপডেট চান?

সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।