পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত বিএনপির আহব্বায়ক কমিটির বিরুদ্ধে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান এর অশালীন, মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন। ২৫ মার্চ বিকাল ৫ টায় গজালিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় এক সংবাদ সম্মেলন ডাকেন নবগঠিত আহব্বায়ক কমিটি। এসময় উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ মামুন খান। এছাড়া আরো উপস্থিত থাকেন নবগঠিত কমিটির সদস্য মোস্তফা গাজী, জাহাঙ্গীর সরদার, খোকন বিশ্বাস, মাসুদ গাজী, কুদ্দুস ফকির, ইসমাইল গাজী সহ আরো অনেকে।
দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।
সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।