চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

বগুড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর হামলা, আহত ৩

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় খরনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল হোসেন মঞ্জুসহ তিনজনের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের লটাগাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

    সরেজমিনে জানা যায়, ওই গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মামুন মিয়া (৫০) ও তার স্ত্রী রেশমা বেগম (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এতে স্থানীয় যুব সমাজসহ পুরো গ্রামে মাদকের বিস্তার ঘটছে বলে অভিযোগ গ্রামবাসীর। এ বিষয়ে প্রতিবাদ জানান বিএনপি নেতা মঞ্জু।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসায় নিষেধ করলে মামুন মিয়া ও সহযোগীরা মঞ্জুর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় শফিকুল ইসলাম, নুরুন্নবী ও মামুন একত্রিত হয়ে মঞ্জুর উপর হামলা চালায়। হামলা ঠেকাতে গেলে মঞ্জুর ভাতিজা কৃষক দল নেতা আদম (২৫) এবং রানা মিয়া (২৮) আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুনের একটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায়।

    বিএনপি নেতা মঞ্জু বলেন, “সারাদেশে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। আমার গ্রামও এর বাইরে নয়। আমি বারবার নিষেধ করার পরও মামুন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আজ প্রতিবাদ করায় তারা আমাকে ও আমার স্বজনদের উপর হামলা চালিয়েছে। আমি থানায় অভিযোগ করেছি এবং আইনিভাবে দোষীদের শাস্তি দাবি করছি।”

    অভিযুক্ত মামুনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    শাজাহানপুর থানার এসআই মেহেদী হাসান জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযুক্তের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    মোঃ খাত্তাব হোসেন

    মোঃ খাত্তাব হোসেন

    শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    বগুড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর হামলা, আহত ৩

    প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় খরনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল হোসেন মঞ্জুসহ তিনজনের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের লটাগাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

    সরেজমিনে জানা যায়, ওই গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মামুন মিয়া (৫০) ও তার স্ত্রী রেশমা বেগম (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এতে স্থানীয় যুব সমাজসহ পুরো গ্রামে মাদকের বিস্তার ঘটছে বলে অভিযোগ গ্রামবাসীর। এ বিষয়ে প্রতিবাদ জানান বিএনপি নেতা মঞ্জু।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসায় নিষেধ করলে মামুন মিয়া ও সহযোগীরা মঞ্জুর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় শফিকুল ইসলাম, নুরুন্নবী ও মামুন একত্রিত হয়ে মঞ্জুর উপর হামলা চালায়। হামলা ঠেকাতে গেলে মঞ্জুর ভাতিজা কৃষক দল নেতা আদম (২৫) এবং রানা মিয়া (২৮) আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুনের একটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায়।

    বিএনপি নেতা মঞ্জু বলেন, “সারাদেশে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। আমার গ্রামও এর বাইরে নয়। আমি বারবার নিষেধ করার পরও মামুন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আজ প্রতিবাদ করায় তারা আমাকে ও আমার স্বজনদের উপর হামলা চালিয়েছে। আমি থানায় অভিযোগ করেছি এবং আইনিভাবে দোষীদের শাস্তি দাবি করছি।”

    অভিযুক্ত মামুনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    শাজাহানপুর থানার এসআই মেহেদী হাসান জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযুক্তের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।