চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা

এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর এবার বাংলাদেশে আসছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এই খবরটি নিজেই নিশ্চিত করেছেন তিনি। স্টোরিতে একটি ছোট বার্তায় লিখেছেন, ‘হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে’, সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজিও।

    তবে কবে, কোথায় এবং কী উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসছেন, সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকা।

    এর আগে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশ সফর করে আলোচনায় এসেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আহাদ রাজা মীর।

    আহাদ রাজা মীর পাকিস্তানের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’ বাংলাদেশেও পেয়েছে বিপুল দর্শকপ্রিয়তা। ২০১৭ সালে ‘ইয়াকীন কা সফর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং সেই কাজের জন্য পেয়েছিলেন লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার।

    তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, ‘মীম সে মহব্বত’, এবং ওয়েব সিরিজ ‘ধূপ কি দীওয়ার’।

    পাকিস্তানি বিনোদনজগতের পাশাপাশি আহাদ রাজা মীর সফলভাবে পা রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। তিনি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’-এ অভিনয় করেছেন এবং জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এর প্রথম সিজনেও তাকে দেখা গেছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা

    প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫

    featured Image

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর এবার বাংলাদেশে আসছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এই খবরটি নিজেই নিশ্চিত করেছেন তিনি। স্টোরিতে একটি ছোট বার্তায় লিখেছেন, ‘হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে’, সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজিও।

    তবে কবে, কোথায় এবং কী উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসছেন, সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকা।

    এর আগে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশ সফর করে আলোচনায় এসেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আহাদ রাজা মীর।

    আহাদ রাজা মীর পাকিস্তানের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’ বাংলাদেশেও পেয়েছে বিপুল দর্শকপ্রিয়তা। ২০১৭ সালে ‘ইয়াকীন কা সফর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং সেই কাজের জন্য পেয়েছিলেন লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার।

    তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, ‘মীম সে মহব্বত’, এবং ওয়েব সিরিজ ‘ধূপ কি দীওয়ার’।

    পাকিস্তানি বিনোদনজগতের পাশাপাশি আহাদ রাজা মীর সফলভাবে পা রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। তিনি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’-এ অভিনয় করেছেন এবং জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এর প্রথম সিজনেও তাকে দেখা গেছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।