চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ দুপুর, প্রিয় পাঠক!

রাণীশংকৈলের ভাটাপাড়ায় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দোশিয়া ভাটাপাড়া এলাকায় একটি জামে মসজিদ নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বহুদিন ধরে এলাকাবাসীর প্রত্যাশিত এই মসজিদ নির্মাণ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ-রাণীশংকৈল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান কেবল ইবাদতের স্থান নয়, বরং এটি সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি আধুনিক ও সুপরিকল্পিত মসজিদ নির্মিত হলে এলাকাবাসী উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ)। তিনি বলেন, ধর্মীয় অবকাঠামো উন্নয়ন সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং তরুণ প্রজন্মকে সুশিক্ষা ও মূল্যবোধের দিকে পরিচালিত করে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুল, ৫ নং বাচোঁর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইজুল ইসলাম, ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউসুফ আলী, ফরিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে আরও অংশ নেন এমপি মহোদয়ের সফরসঙ্গী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    অনুষ্ঠানের শেষপর্বে মসজিদের সফল নির্মাণ, এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হয়ে মসজিদটি ধর্মীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    হাসিনুজ্জামান মিন্টু

    হাসিনুজ্জামান মিন্টু

    রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বুধবার, ০৬ মে ২০২৬

    রাণীশংকৈলের ভাটাপাড়ায় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

    প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

    featured Image

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দোশিয়া ভাটাপাড়া এলাকায় একটি জামে মসজিদ নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বহুদিন ধরে এলাকাবাসীর প্রত্যাশিত এই মসজিদ নির্মাণ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ-রাণীশংকৈল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান কেবল ইবাদতের স্থান নয়, বরং এটি সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি আধুনিক ও সুপরিকল্পিত মসজিদ নির্মিত হলে এলাকাবাসী উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ)। তিনি বলেন, ধর্মীয় অবকাঠামো উন্নয়ন সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং তরুণ প্রজন্মকে সুশিক্ষা ও মূল্যবোধের দিকে পরিচালিত করে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুল, ৫ নং বাচোঁর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইজুল ইসলাম, ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউসুফ আলী, ফরিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে আরও অংশ নেন এমপি মহোদয়ের সফরসঙ্গী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    অনুষ্ঠানের শেষপর্বে মসজিদের সফল নির্মাণ, এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হয়ে মসজিদটি ধর্মীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।