ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) ভোরে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আরও দুজন আহত হন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আপনার মতামত লিখুন