চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

র‍্যাব সদস্যদের ওপর হামলায়, অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ডাকাত দলের হামলায় র‍্যাব-এর তিন সদস্য আহত হওয়ার ঘটনায় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

    আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৯–এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়। আটক ব্যক্তিরা হলেন নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের আবদুল কাদের (৬২), মো. রাহিম (২০), আবদুর রহমান ওরফে অপু মিয়া (১৮), নূর আলম (১৬)তাঁদের সহযোগী ছানোয়ারা বেগম (৪৮)

    আজ বেলা দেড়টার দিকে জেলা শহরের সরকারপাড়ায় র‍্যাব-৯–এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী। পরে বিকেল পৌনে চারটার দিকে র‍্যাব-৯ একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার বিকেল চারটার দিকে র‍্যাব-৯–এর গোয়েন্দা দলের চারজন সদস্য তথ্য সংগ্রহ করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উদ্দেশে রওনা হন। নবীনগর উপজেলার মধ্য দিয়ে তাঁরা বাঞ্ছারামপুরের দিকে যাচ্ছিলেন। তখন নবীনগর-এর শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত ডাকাত শফিক মিয়া ও তাঁর লোকজন সংঘবদ্ধ হয়ে র‍্যাব-এর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় গোয়েন্দা দলের তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে অন্য সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে আহত ব্যক্তিদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁরা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হামলায় ব্যবহৃত একটি রামদা, একটি দেশীয় অস্ত্র, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়। র‍্যাব-এর উপস্থিতি টের পেয়ে শফিক ডাকাত ও তাঁর সহযোগী আবদুল হালিম (৩৪) এলাকা থেকে কৌশলে পালিয়ে যান। ডাকাত দলটি এর আগে নবীনগর থানা–পুলিশের ওপর দুবার হামলা করেছে।

    ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯–এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুনবী প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলায় ১০-১১ জনকে আসামি করা হবে। অভিযানে আটক ব্যক্তিরা র‍্যাব হেফাজতে। তাঁদের নবীনগর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আটক শফিকের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, পুলিশের ওপর হামলা, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : নবীনগর

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ১২ মে ২০২৬

    র‍্যাব সদস্যদের ওপর হামলায়, অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

    প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ডাকাত দলের হামলায় র‍্যাব-এর তিন সদস্য আহত হওয়ার ঘটনায় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

    আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৯–এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়। আটক ব্যক্তিরা হলেন নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের আবদুল কাদের (৬২), মো. রাহিম (২০), আবদুর রহমান ওরফে অপু মিয়া (১৮), নূর আলম (১৬)তাঁদের সহযোগী ছানোয়ারা বেগম (৪৮)

    আজ বেলা দেড়টার দিকে জেলা শহরের সরকারপাড়ায় র‍্যাব-৯–এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী। পরে বিকেল পৌনে চারটার দিকে র‍্যাব-৯ একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার বিকেল চারটার দিকে র‍্যাব-৯–এর গোয়েন্দা দলের চারজন সদস্য তথ্য সংগ্রহ করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উদ্দেশে রওনা হন। নবীনগর উপজেলার মধ্য দিয়ে তাঁরা বাঞ্ছারামপুরের দিকে যাচ্ছিলেন। তখন নবীনগর-এর শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত ডাকাত শফিক মিয়া ও তাঁর লোকজন সংঘবদ্ধ হয়ে র‍্যাব-এর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় গোয়েন্দা দলের তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে অন্য সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে আহত ব্যক্তিদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁরা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হামলায় ব্যবহৃত একটি রামদা, একটি দেশীয় অস্ত্র, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়। র‍্যাব-এর উপস্থিতি টের পেয়ে শফিক ডাকাত ও তাঁর সহযোগী আবদুল হালিম (৩৪) এলাকা থেকে কৌশলে পালিয়ে যান। ডাকাত দলটি এর আগে নবীনগর থানা–পুলিশের ওপর দুবার হামলা করেছে।

    ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯–এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুনবী প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলায় ১০-১১ জনকে আসামি করা হবে। অভিযানে আটক ব্যক্তিরা র‍্যাব হেফাজতে। তাঁদের নবীনগর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আটক শফিকের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, পুলিশের ওপর হামলা, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।