ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ মে ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলমাস মিয়া (২৫) পিতা: হুমায়ুন কবির) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আলমাস মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা রয়েছে।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন