চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

শেয়ারবাজারে সফল বিনিয়োগের জন্য ফান্ডামেন্টাল ও কৌশল জানা জরুরি

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ 0 মি. | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড ভুল রিপোর্ট

শেয়ারবাজারে সফল বিনিয়োগের জন্য ফান্ডামেন্টাল ও কৌশল জানা জরুরি

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডামেন্টাল বিশ্লেষণ এবং সঠিক কৌশল ও আধুনিক টুলস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, যা বিনিয়োগকে নিরাপদ ও লাভজনক করে।

    ডিএসই ট্রেনিং একাডেমীতে আয়োজিত চারদিনব্যাপী ‘ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস অ্যান্ড টুলস’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে তিনি এ তথ্য জানিয়েছেন।

    মিনহাজ মান্নান ইমন বলেন, “শেয়ারবাজার অন্য যেকোনো পেশার মতো নয়। এখানে ভুল বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই মৌলিক বিশ্লেষণ, বিনিয়োগ কৌশল এবং আধুনিক টুলস সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি।”

    তিনি আরও বলেন, ডিএসই সবসময় বিনিয়োগকারীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে। লক্ষ্য হলো একটি স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তোলা, যেখানে বিনিয়োগকারীরা নিরাপদ ও আত্মবিশ্বাসীভাবে বিনিয়োগ করতে পারবেন।

    প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখানে অর্জিত জ্ঞান আপনাদের একজন দায়িত্বশীল ও সচেতন বিনিয়োগকারী হতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগের জন্য এই বিষয়গুলো অপরিসীম গুরুত্ব রাখে।”

    কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের এমডি জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রয়, শান্তা সিকিউরিটিজের হেড অব রিসার্চ এস এম গালিবুর রহমান এবং সিটি ব্রোকারেজের হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এ.কে.এম. ফজলে রাব্বি

    প্রশিক্ষকরা ম্যাক্রো এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ইন্ডাস্ট্রি এনালাইসিস এবং ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল মেথড বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    শেয়ারবাজারে সফল বিনিয়োগের জন্য ফান্ডামেন্টাল ও কৌশল জানা জরুরি

    প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডামেন্টাল বিশ্লেষণ এবং সঠিক কৌশল ও আধুনিক টুলস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, যা বিনিয়োগকে নিরাপদ ও লাভজনক করে।

    ডিএসই ট্রেনিং একাডেমীতে আয়োজিত চারদিনব্যাপী ‘ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস অ্যান্ড টুলস’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে তিনি এ তথ্য জানিয়েছেন।

    মিনহাজ মান্নান ইমন বলেন, “শেয়ারবাজার অন্য যেকোনো পেশার মতো নয়। এখানে ভুল বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই মৌলিক বিশ্লেষণ, বিনিয়োগ কৌশল এবং আধুনিক টুলস সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি।”

    তিনি আরও বলেন, ডিএসই সবসময় বিনিয়োগকারীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে। লক্ষ্য হলো একটি স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তোলা, যেখানে বিনিয়োগকারীরা নিরাপদ ও আত্মবিশ্বাসীভাবে বিনিয়োগ করতে পারবেন।

    প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখানে অর্জিত জ্ঞান আপনাদের একজন দায়িত্বশীল ও সচেতন বিনিয়োগকারী হতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগের জন্য এই বিষয়গুলো অপরিসীম গুরুত্ব রাখে।”

    কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের এমডি জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রয়, শান্তা সিকিউরিটিজের হেড অব রিসার্চ এস এম গালিবুর রহমান এবং সিটি ব্রোকারেজের হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এ.কে.এম. ফজলে রাব্বি

    প্রশিক্ষকরা ম্যাক্রো এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ইন্ডাস্ট্রি এনালাইসিস এবং ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল মেথড বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।