চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

নেত্রকোণায় দুদকের ১৮৩তম গণশুনানি

নেত্রকোণায় দুদকের ১৮৩তম গণশুনানি

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৩তম গণশুনানি অনুষ্ঠিত হলো নেত্রকোণায়।

    দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে এবং নেত্রকোণা জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার (৭সেপ্টেম্বর) জেলার পাবলিক হলে এই গণশুনানি আয়োজিত হয়।

    গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ তাজুল ইসলাম ভূঁইয়া। 

    প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার বলেন, দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার আমার সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি পালন করবেন।

    দুদক জানায়,সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর- সংস্থাসমূহের  কর্মচারীদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে। 

    এই গণশুনানিতে ২৭টি সরকারি দপ্তরের দুদকের তফসিলভুক্ত ৯৩ অভিযোগের শুনানি হয়।  এর মধ্যে একটি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এবং ২২টি তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। অন্যান্য অভিযোগগুলো  সমন্বিত জেলা কার্যালয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    আল আমিন হাওলাদার

    আল আমিন হাওলাদার

    নেত্রকোনা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    নেত্রকোণায় দুদকের ১৮৩তম গণশুনানি

    প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৩তম গণশুনানি অনুষ্ঠিত হলো নেত্রকোণায়।

    দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে এবং নেত্রকোণা জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার (৭সেপ্টেম্বর) জেলার পাবলিক হলে এই গণশুনানি আয়োজিত হয়।

    গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ তাজুল ইসলাম ভূঁইয়া। 

    প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার বলেন, দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার আমার সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি পালন করবেন।

    দুদক জানায়,সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর- সংস্থাসমূহের  কর্মচারীদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে। 

    এই গণশুনানিতে ২৭টি সরকারি দপ্তরের দুদকের তফসিলভুক্ত ৯৩ অভিযোগের শুনানি হয়।  এর মধ্যে একটি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এবং ২২টি তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। অন্যান্য অভিযোগগুলো  সমন্বিত জেলা কার্যালয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।