চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে নতুন বই

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ 1 মি. | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড ভুল রিপোর্ট

স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে নতুন বই

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে বই লিখেছেন ডা. মুজিবুর রহমান। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও সেমিনারের আয়োজন করা হয়।

    মোড়ক উন্মোচন শেষে আয়োজিত সেমিনারে ডা. মুজিবুর রহমান বলেন, আজকের দ্রুতগতির বিশ্বে স্বাস্থ্যকর জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে পড়ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশের নানাবিধ দূষণ এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে আমাদের শরীরে নানা জটিলতা ও অসুস্থতা দেখা দিচ্ছে।

    তিনি জানান, তাঁর লেখা এই বইয়ে ব্যবহারিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য পুনরুদ্ধার ও সুস্থতার জন্য সামগ্রিক প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    তিনি আরও জানান, দীর্ঘ বছরের গবেষণা এবং বাস্তব জীবনে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য-সম্পর্কিত সমস্যার সমাধানগুলো তিনি এই বইটিতে বেশ সহজ-সরল ও কার্যকরভাবে উপস্থাপন করেছেন।

    ডা. রহমান তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলো অনুসরণে সুষম পুষ্টি, সর্বোত্তম ব্যায়াম, চাপ ব্যবস্থাপনা, বিষমুক্তকরণ কৌশলসমূহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন।

    অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন হাউস অব হারমনি ও ভ্যানটেজ ন্যাচারাল হেলথ সেন্টারের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে নতুন বই

    প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের উপায় নিয়ে বই লিখেছেন ডা. মুজিবুর রহমান। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও সেমিনারের আয়োজন করা হয়।

    মোড়ক উন্মোচন শেষে আয়োজিত সেমিনারে ডা. মুজিবুর রহমান বলেন, আজকের দ্রুতগতির বিশ্বে স্বাস্থ্যকর জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে পড়ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশের নানাবিধ দূষণ এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে আমাদের শরীরে নানা জটিলতা ও অসুস্থতা দেখা দিচ্ছে।

    তিনি জানান, তাঁর লেখা এই বইয়ে ব্যবহারিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য পুনরুদ্ধার ও সুস্থতার জন্য সামগ্রিক প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    তিনি আরও জানান, দীর্ঘ বছরের গবেষণা এবং বাস্তব জীবনে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য-সম্পর্কিত সমস্যার সমাধানগুলো তিনি এই বইটিতে বেশ সহজ-সরল ও কার্যকরভাবে উপস্থাপন করেছেন।

    ডা. রহমান তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলো অনুসরণে সুষম পুষ্টি, সর্বোত্তম ব্যায়াম, চাপ ব্যবস্থাপনা, বিষমুক্তকরণ কৌশলসমূহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন।

    অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন হাউস অব হারমনি ও ভ্যানটেজ ন্যাচারাল হেলথ সেন্টারের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।