চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

হার্পারকলিন্স থেকে প্রকাশ হচ্ছে কাজী আনিস আহমেদের উপন্যাস ‘কার্নিভোর’

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ 1 মি. | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড ভুল রিপোর্ট

হার্পারকলিন্স থেকে প্রকাশ হচ্ছে কাজী আনিস আহমেদের উপন্যাস ‘কার্নিভোর’

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রিটিশ-আমেরিকান প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স থেকে প্রকাশিত হতে যাচ্ছে কাজী আনিস আহমেদের নতুন উপন্যাস ‘কার্নিভোর’। নিউ ইয়র্ক অভিবাসী একজন বাংলাদেশি শেফের অর্থ উপার্জনের এক ভিন্ন পথ বেছে নেওয়ার ঘটনাটি তার লেখায় উঠে এসেছে- একটি পথ, যা একটি নজিরবিহীন ঘটনাও বটে।

    প্রকাশনা প্রতিষ্ঠান হার্পারকলিন্স জানায়, ৩২০ পৃষ্ঠার ‘কার্নিভোর’ বইটি আগামী ৩০ জুন প্রকাশিত হবে। বর্তমানে বইটি অ্যামাজনে অর্ডার করা যাচ্ছে। এছাড়া প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অ্যামাজন ছাড়াও যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার বাজারে প্রিন্ট এবং অনলাইন সংস্করণে বইটি পাওয়া যাবে। পাশাপাশি আগামী বছরের মার্চে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকায় প্রকাশিত হবে। ঢাকার বুকওয়ার্ম ও অন্যান্য দোকানেও বইটির ভারতীয় পেপারব্যাক সংস্করণ পাওয়া যাবে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

    বইটির আগাম প্রশংসায় ব্রিটিশ লেখক ওয়াসিম খান বলেছেন, কাজী আনিস আহমেদের লেখা তীক্ষ্ণ… যা তার আখ্যানের অন্ধকার বাঁকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ! খাবারের বিলাসিতা ও রুচির বিকৃতির মধ্য দিয়ে তিনি সমাজের ক্রমবর্ধমান শ্রেণিভেদের বীভৎসতা তুলে এনেছেন।

    ব্রিটিশ সাংবাদিক নিনা ভদ্রেশ্বর বলেছেন, কার্নিভোর একাধারে থ্রিলার, ডায়াস্পোরিক ড্রামা এবং বিলিয়নিয়ার ক্লাবের হাস্যরসসমৃদ্ধ। এটা যতটা ভারত, বাংলাদেশ আর উপনিবেশের ব্যাপারে, ততটাই গুরুত্বপূর্ণ পাঠ।

    লেখক কাজী আনিস আহমেদ ঢাকায় বেড়ে উঠেছেন এবং যুক্তরাষ্ট্রে পিএইচডি সম্পন্ন করেছেন। এর আগে তার একটি ছোটগল্প সংকলন, উপন্যাসিকা এবং একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য গার্ডিয়ান/অবজারভার, ফিনান্সিয়াল টাইমস–সহ দেশি ও বিদেশি বিভিন্ন পত্রিকায় উপ-সম্পাদকীয় লিখেছেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    হার্পারকলিন্স থেকে প্রকাশ হচ্ছে কাজী আনিস আহমেদের উপন্যাস ‘কার্নিভোর’

    প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    ব্রিটিশ-আমেরিকান প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স থেকে প্রকাশিত হতে যাচ্ছে কাজী আনিস আহমেদের নতুন উপন্যাস ‘কার্নিভোর’। নিউ ইয়র্ক অভিবাসী একজন বাংলাদেশি শেফের অর্থ উপার্জনের এক ভিন্ন পথ বেছে নেওয়ার ঘটনাটি তার লেখায় উঠে এসেছে- একটি পথ, যা একটি নজিরবিহীন ঘটনাও বটে।

    প্রকাশনা প্রতিষ্ঠান হার্পারকলিন্স জানায়, ৩২০ পৃষ্ঠার ‘কার্নিভোর’ বইটি আগামী ৩০ জুন প্রকাশিত হবে। বর্তমানে বইটি অ্যামাজনে অর্ডার করা যাচ্ছে। এছাড়া প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অ্যামাজন ছাড়াও যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার বাজারে প্রিন্ট এবং অনলাইন সংস্করণে বইটি পাওয়া যাবে। পাশাপাশি আগামী বছরের মার্চে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকায় প্রকাশিত হবে। ঢাকার বুকওয়ার্ম ও অন্যান্য দোকানেও বইটির ভারতীয় পেপারব্যাক সংস্করণ পাওয়া যাবে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

    বইটির আগাম প্রশংসায় ব্রিটিশ লেখক ওয়াসিম খান বলেছেন, কাজী আনিস আহমেদের লেখা তীক্ষ্ণ… যা তার আখ্যানের অন্ধকার বাঁকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ! খাবারের বিলাসিতা ও রুচির বিকৃতির মধ্য দিয়ে তিনি সমাজের ক্রমবর্ধমান শ্রেণিভেদের বীভৎসতা তুলে এনেছেন।

    ব্রিটিশ সাংবাদিক নিনা ভদ্রেশ্বর বলেছেন, কার্নিভোর একাধারে থ্রিলার, ডায়াস্পোরিক ড্রামা এবং বিলিয়নিয়ার ক্লাবের হাস্যরসসমৃদ্ধ। এটা যতটা ভারত, বাংলাদেশ আর উপনিবেশের ব্যাপারে, ততটাই গুরুত্বপূর্ণ পাঠ।

    লেখক কাজী আনিস আহমেদ ঢাকায় বেড়ে উঠেছেন এবং যুক্তরাষ্ট্রে পিএইচডি সম্পন্ন করেছেন। এর আগে তার একটি ছোটগল্প সংকলন, উপন্যাসিকা এবং একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য গার্ডিয়ান/অবজারভার, ফিনান্সিয়াল টাইমস–সহ দেশি ও বিদেশি বিভিন্ন পত্রিকায় উপ-সম্পাদকীয় লিখেছেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।