চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কসবায় ১২ কেজি এলপিজি গ্যাসের সর্বোচ্চ মূল্য নির্ধারণ ১৪০০ টাকা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কসবা উপজেলার সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। কসবার সকল এলপিজি গ্যাস ব্যবসায়ী, সহকারী কমিশনার (ভূমি) এবং কসবা থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিলারদের জন্য সহজে গ্যাস সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কসবা বাজারের সকল এলপিজি গ্যাস ব্যবসায়ী ১২ কেজি বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য সর্বোচ্চ ১৪০০ টাকার মধ্যে রাখবেন। নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। তবে গ্রাহক যদি বাসায় গ্যাস সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে গ্যাস পরিবহন বাবদ অতিরিক্ত খরচ আলাদাভাবে বিক্রেতাকে প্রদান করতে হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়।

    নির্ধারিত মূল্য বাস্তবায়ন নিশ্চিত করতে ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির কসবা পুরান বাজারের সীমান্ত মার্কেট ও ইমামপাড়া এলাকার বিভিন্ন গ্যাস ডিলারের সেলিং পয়েন্ট ও গোডাউন পরিদর্শন করেন। এ সময় তিনি নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে কিনা তা সরেজমিনে তদারকি করেন।

    এই উদ্যোগের ফলে কসবা উপজেলার সাধারণ মানুষের মধ্যে গ্যাস বাজার নিয়ে আস্থা ফিরে এসেছে। স্থানীয়রা এ উদ্যোগ গ্রহণের জন্য কসবা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলামকে ধন্যবাদ জানান।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, এটি তার নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্বের অংশ। তিনি সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার বিষয়গুলো নিয়ে সবসময় কাজ করে যাচ্ছেন বলে জানান।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    সোমবার, ২০ এপ্রিল ২০২৬

    কসবায় ১২ কেজি এলপিজি গ্যাসের সর্বোচ্চ মূল্য নির্ধারণ ১৪০০ টাকা

    প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

    featured Image

    কসবা উপজেলার সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। কসবার সকল এলপিজি গ্যাস ব্যবসায়ী, সহকারী কমিশনার (ভূমি) এবং কসবা থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিলারদের জন্য সহজে গ্যাস সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কসবা বাজারের সকল এলপিজি গ্যাস ব্যবসায়ী ১২ কেজি বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য সর্বোচ্চ ১৪০০ টাকার মধ্যে রাখবেন। নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। তবে গ্রাহক যদি বাসায় গ্যাস সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে গ্যাস পরিবহন বাবদ অতিরিক্ত খরচ আলাদাভাবে বিক্রেতাকে প্রদান করতে হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়।

    নির্ধারিত মূল্য বাস্তবায়ন নিশ্চিত করতে ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির কসবা পুরান বাজারের সীমান্ত মার্কেট ও ইমামপাড়া এলাকার বিভিন্ন গ্যাস ডিলারের সেলিং পয়েন্ট ও গোডাউন পরিদর্শন করেন। এ সময় তিনি নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে কিনা তা সরেজমিনে তদারকি করেন।

    এই উদ্যোগের ফলে কসবা উপজেলার সাধারণ মানুষের মধ্যে গ্যাস বাজার নিয়ে আস্থা ফিরে এসেছে। স্থানীয়রা এ উদ্যোগ গ্রহণের জন্য কসবা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলামকে ধন্যবাদ জানান।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, এটি তার নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্বের অংশ। তিনি সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার বিষয়গুলো নিয়ে সবসময় কাজ করে যাচ্ছেন বলে জানান।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।