চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কসবায় জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধা নারীর বাড়িঘর ভাঙচুর থানায় মামলা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালামুড়িয়া মৌজায় জমি দখলকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হাকিম কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, কালামুড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমের মা সাজাহানের নেছা ২০১৮ সালের ২২ জানুয়ারি একই গ্রামের মোঃ হেলিম মিয়ার কাছ থেকে বিএস খতিয়ান নং ১০৭, দাগ নং ৫৬-এর অন্তর্গত ২ শতক ভিটা জমি সাব-কবলা দলিল নং ৪২৬ মূলে ক্রয় করেন। দীর্ঘদিন ধরে ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলে থাকার পর সম্প্রতি বিক্রেতা হেলিম মিয়া ও তার সহযোগীরা জমিটি পুনরায় জবরদখলের চেষ্টা শুরু করে।

    গত ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে আব্দুল হাকিম তার লোকজন নিয়ে উক্ত জমিতে ঘর নির্মাণ করতে গেলে মোঃ হেলিম মিয়া, সজিব মিয়া, মোঃ রৌফ মিয়া, রেহেনা বেগম, তাছলিমা বেগম, সোহেদা বেগম, জিয়াসমিন বেগম, মোঃ নূর ইসলামসহ আরও ৬থেকে ৭ জন, দা, রড ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করে। ঘটনার সময়  স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে প্রতিবেশীরা জানান রাত ১২টার সময় পুনরায় বাড়িঘরে  হামলা করে ভাঙচুর করে জমি জবরদখলের চেষ্টা করে।

    এ ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    সোমবার, ২০ এপ্রিল ২০২৬

    কসবায় জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধা নারীর বাড়িঘর ভাঙচুর থানায় মামলা

    প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালামুড়িয়া মৌজায় জমি দখলকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হাকিম কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, কালামুড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমের মা সাজাহানের নেছা ২০১৮ সালের ২২ জানুয়ারি একই গ্রামের মোঃ হেলিম মিয়ার কাছ থেকে বিএস খতিয়ান নং ১০৭, দাগ নং ৫৬-এর অন্তর্গত ২ শতক ভিটা জমি সাব-কবলা দলিল নং ৪২৬ মূলে ক্রয় করেন। দীর্ঘদিন ধরে ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলে থাকার পর সম্প্রতি বিক্রেতা হেলিম মিয়া ও তার সহযোগীরা জমিটি পুনরায় জবরদখলের চেষ্টা শুরু করে।

    গত ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে আব্দুল হাকিম তার লোকজন নিয়ে উক্ত জমিতে ঘর নির্মাণ করতে গেলে মোঃ হেলিম মিয়া, সজিব মিয়া, মোঃ রৌফ মিয়া, রেহেনা বেগম, তাছলিমা বেগম, সোহেদা বেগম, জিয়াসমিন বেগম, মোঃ নূর ইসলামসহ আরও ৬থেকে ৭ জন, দা, রড ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করে। ঘটনার সময়  স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে প্রতিবেশীরা জানান রাত ১২টার সময় পুনরায় বাড়িঘরে  হামলা করে ভাঙচুর করে জমি জবরদখলের চেষ্টা করে।

    এ ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।