ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যান জব্দ এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়.
পুলিশ জানায়, বুধবার (১৩ মে) সকাল ৬টা ১৫ মিনিটে কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার টি আলীর মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালানো হলে ভেতর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়。
এ ঘটনায় মো. দবিরুল ইসলাম ওরফে রাজিব (পিতা: আব্দুল হক) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর প্রকাশ লক্ষীপুর গোয়ালপাড়া গ্রামে বলে জানিয়েছে পুলিশ。
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত দবিরুলের বিরুদ্ধে পূর্বে আরও দুটি মামলা রয়েছে。
উদ্ধার হওয়া গাঁজা ও কাভার্ডভ্যান বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানা এ একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে。
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন