চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কালিহাতীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সারা দেশের ন্যায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

     মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জনবান্ধব অটোমেটিক ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ মেলা চলবে। মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ই-নামজারি, অনলাইন ভূমি সেবা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং কালিহাতী থানার ওসি জে ও এম তৌফিক আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সায়েদা খানম লিজা।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন ডিজিটাল ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি ভূমি বিষয়ক তথ্য ও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন, যা হয়রানি কমানোর পাশাপাশি সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে সেবাগ্রহীতারা এখন দ্রুত ও সহজে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। তিনি জনগণকে অনলাইনভিত্তিক ভূমি সেবা ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

    সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সেবা গ্রহণের পাশাপাশি সচেতনতাও বৃদ্ধি পাবে।

    এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বুধবার, ২০ মে ২০২৬

    কালিহাতীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন

    প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

    featured Image

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সারা দেশের ন্যায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

     মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জনবান্ধব অটোমেটিক ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ মেলা চলবে। মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ই-নামজারি, অনলাইন ভূমি সেবা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং কালিহাতী থানার ওসি জে ও এম তৌফিক আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সায়েদা খানম লিজা।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন ডিজিটাল ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি ভূমি বিষয়ক তথ্য ও প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন, যা হয়রানি কমানোর পাশাপাশি সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে সেবাগ্রহীতারা এখন দ্রুত ও সহজে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। তিনি জনগণকে অনলাইনভিত্তিক ভূমি সেবা ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

    সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সেবা গ্রহণের পাশাপাশি সচেতনতাও বৃদ্ধি পাবে।

    এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।