চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    রোববার (১৭ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক-এর শাহবাজপুর এলাকায় মিছিলটি বের হয়ে স্থানীয় ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

    সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা যুবলীগ-এর সদস্য শেখ মোহাম্মদ মুন্না-র নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনা-র প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ-এর কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তারা।

    মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশের তেল-গ্যাস সংকট, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা এবং হামের টিকার সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

    এ বিষয়ে সরাইল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না “মিছিলের খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : সরাইল

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    সোমবার, ১৮ মে ২০২৬

    সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য

    প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    রোববার (১৭ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক-এর শাহবাজপুর এলাকায় মিছিলটি বের হয়ে স্থানীয় ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

    সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা যুবলীগ-এর সদস্য শেখ মোহাম্মদ মুন্না-র নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনা-র প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ-এর কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তারা।

    মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশের তেল-গ্যাস সংকট, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা এবং হামের টিকার সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

    এ বিষয়ে সরাইল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না “মিছিলের খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।