চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

ঈদ সামনে, হাতুড়ির শব্দে মুখর কালিহাতীর কামারপল্লি

কুরবানি ঈদকে সামনে রেখে ব্যাস্ত কালিহাতীর কামারপল্লী

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কুরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে টাঙ্গাইলের কালিহাতীর কামারপল্লিগুলোর ব্যস্ততা। আগুনের ভাটিতে জ্বলছে লেলিহান শিখা, আর সেই আগুনে তপ্ত লোহাকে হাতুড়ির আঘাতে রূপ দেওয়া হচ্ছে দা, চাপাতি, ছুরি ও বটির মতো প্রয়োজনীয় সরঞ্জামে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যেন বিরাম নেই কারিগরদের কাজে।

    উপজেলার বিভিন্ন কর্মকারপাড়ায় গিয়ে দেখা যায়, কেউ আগুনে লোহা গরম করছেন, কেউবা তা পিটিয়ে তৈরি করছেন ধারালো অস্ত্র। একদিকে চলছে পুরোনো সরঞ্জামে শান দেওয়ার কাজ, অন্যদিকে নতুন সরঞ্জাম কিনতে ভিড় করছেন ক্রেতারা। ঈদকে ঘিরে বাড়তি চাহিদা থাকায় এখন দম ফেলারও সময় পাচ্ছেন না কামাররা। 

    পারখী ইউনিয়নের কারিগর উত্তম কর্মকার জানান, সারা বছরের মধ্যে কুরবানির ঈদের সময়ই সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। এই সময়ের আয়ের ওপরই অনেকটা নির্ভর করে তাদের সংসার। অনেকেই পুরোনো দা ও ছুরি মেরামত করাতে আসছেন, আবার কেউ নতুন সরঞ্জাম তৈরি করে নিচ্ছেন প্রয়োজন অনুযায়ী।

     কালিহাতী পৌরসভার বেতডোবা কর্মকারপাড়ার সেবানন্দ কর্মকার বলেন, এ পেশা আমাদের বাপ-দাদার ঐতিহ্য। ছোটবেলা থেকেই আগুন আর লোহার সঙ্গে আমাদের বসবাস। কিন্তু সময়ের পরিবর্তনে এখন অনেক তরুণ এ পেশায় আসতে চায় না। 

    তারপরও ঈদ এলেই কামারশালায় আবার প্রাণ ফিরে আসে।কুরবানির ঈদ ঘিরে কালিহাতীর কামারপল্লিতে এখন যেন চলছে জীবনের অন্যরকম ছন্দ। আগুনের উত্তাপ, হাতুড়ির শব্দ আর কারিগরদের ঘামে তৈরি হচ্ছে শুধু কুরবানির সরঞ্জাম নয়, টিকে থাকার সংগ্রামেরও এক অনন্য গল্প।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    রোববার, ১৭ মে ২০২৬

    ঈদ সামনে, হাতুড়ির শব্দে মুখর কালিহাতীর কামারপল্লি

    প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

    featured Image

    কুরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে টাঙ্গাইলের কালিহাতীর কামারপল্লিগুলোর ব্যস্ততা। আগুনের ভাটিতে জ্বলছে লেলিহান শিখা, আর সেই আগুনে তপ্ত লোহাকে হাতুড়ির আঘাতে রূপ দেওয়া হচ্ছে দা, চাপাতি, ছুরি ও বটির মতো প্রয়োজনীয় সরঞ্জামে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যেন বিরাম নেই কারিগরদের কাজে।

    উপজেলার বিভিন্ন কর্মকারপাড়ায় গিয়ে দেখা যায়, কেউ আগুনে লোহা গরম করছেন, কেউবা তা পিটিয়ে তৈরি করছেন ধারালো অস্ত্র। একদিকে চলছে পুরোনো সরঞ্জামে শান দেওয়ার কাজ, অন্যদিকে নতুন সরঞ্জাম কিনতে ভিড় করছেন ক্রেতারা। ঈদকে ঘিরে বাড়তি চাহিদা থাকায় এখন দম ফেলারও সময় পাচ্ছেন না কামাররা। 

    পারখী ইউনিয়নের কারিগর উত্তম কর্মকার জানান, সারা বছরের মধ্যে কুরবানির ঈদের সময়ই সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। এই সময়ের আয়ের ওপরই অনেকটা নির্ভর করে তাদের সংসার। অনেকেই পুরোনো দা ও ছুরি মেরামত করাতে আসছেন, আবার কেউ নতুন সরঞ্জাম তৈরি করে নিচ্ছেন প্রয়োজন অনুযায়ী।

     কালিহাতী পৌরসভার বেতডোবা কর্মকারপাড়ার সেবানন্দ কর্মকার বলেন, এ পেশা আমাদের বাপ-দাদার ঐতিহ্য। ছোটবেলা থেকেই আগুন আর লোহার সঙ্গে আমাদের বসবাস। কিন্তু সময়ের পরিবর্তনে এখন অনেক তরুণ এ পেশায় আসতে চায় না। 

    তারপরও ঈদ এলেই কামারশালায় আবার প্রাণ ফিরে আসে।কুরবানির ঈদ ঘিরে কালিহাতীর কামারপল্লিতে এখন যেন চলছে জীবনের অন্যরকম ছন্দ। আগুনের উত্তাপ, হাতুড়ির শব্দ আর কারিগরদের ঘামে তৈরি হচ্ছে শুধু কুরবানির সরঞ্জাম নয়, টিকে থাকার সংগ্রামেরও এক অনন্য গল্প।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।