জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল মঙ্গলবার (১৯মে) সকালে কসবা উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, বিএনপি নেতা মোঃ বশির আহমেদ চৌধুরী, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বহী অফিসারের সম্মেলন কক্ষে ভূমি সেবা সংক্রান্ত সচেতনতা মুলক সভা অনুষ্টিত হয়।
আপনার মতামত লিখুন