চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়: উন্নয়নে সমন্বিত

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়: উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর জোর

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।

    সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে কার্যকর সমাধানের জন্য নানা সুপারিশ প্রদান করেন।

    এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। তাঁদের মধ্যে ছিলেন অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যক্ষ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাজাহান আলী, শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন ও জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ আরও অনেকে।

    সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, উপজেলার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি উপস্থিত সবার মতামত গুরুত্বসহকারে বিবেচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন এবং রাণীশংকৈলকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

    এদিকে, সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারি জানান, সাম্প্রতিক সময়ে কিছু যুবক তেল পাম্প এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কার্যকলাপ রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    হাসিনুজ্জামান মিন্টু

    হাসিনুজ্জামান মিন্টু

    রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

    রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়: উন্নয়নে সমন্বিত

    প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

    featured Image

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।

    সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে কার্যকর সমাধানের জন্য নানা সুপারিশ প্রদান করেন।

    এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। তাঁদের মধ্যে ছিলেন অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যক্ষ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাজাহান আলী, শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন ও জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ আরও অনেকে।

    সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, উপজেলার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি উপস্থিত সবার মতামত গুরুত্বসহকারে বিবেচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন এবং রাণীশংকৈলকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

    এদিকে, সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারি জানান, সাম্প্রতিক সময়ে কিছু যুবক তেল পাম্প এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কার্যকলাপ রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।