চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

আখাউড়ায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, শিশুর মৃত্যু

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম টানা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি সিএনজি অটোরিকশা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সিএনজিতে থাকা এক শিশু যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নিহত শিশুটির বাড়ি আখাউড়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিশমপুর এলাকায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালক মো. জুয়েল মিয়া (২৫) গাড়ি চালানোর সময় অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জাকির মিয়ার ছেলে

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ

    মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সড়কে বেপরোয়া যান চলাচলঅদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : আখাউড়া

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ১৫ মে ২০২৬

    আখাউড়ায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, শিশুর মৃত্যু

    প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম টানা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি সিএনজি অটোরিকশা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সিএনজিতে থাকা এক শিশু যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নিহত শিশুটির বাড়ি আখাউড়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিশমপুর এলাকায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালক মো. জুয়েল মিয়া (২৫) গাড়ি চালানোর সময় অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জাকির মিয়ার ছেলে

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ

    মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সড়কে বেপরোয়া যান চলাচলঅদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।