চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

ঠাকুরগাঁওয়ে পেট্রল কালোবাজারি চক্রের দুই সদস্য আটক, ২০০ লিটার জ্

ঠাকুরগাঁওয়ে পেট্রল কালোবাজারি চক্রের দুই সদস্য আটক, ২০০ লিটার জ্বালানি জব্দ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    গভীর রাতে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে সীমান্ত এলাকায় দ্বিগুণ দামে বিক্রি—ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গভীর রাতে ফিলিং স্টেশন থেকে পেট্রল সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে প্রায় ২০০ লিটার পেট্রল জব্দ করা হয়।

    সোমবার রাতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিরা হলেন—জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০)। তাঁদের মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক ৩০ হাজার টাকা জরিমানা করেন।

    পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক জাহিরুল বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অন্যদিকে জহিরুল একই উপজেলার হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে।

    আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তাঁরা জানান, রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে রাতের বেলায় তুলনামূলক কম দামে পেট্রল কিনে এনে সীমান্তবর্তী এলাকায় বেশি দামে বিক্রি করা হতো। প্রতি লিটার পেট্রল ২০০ টাকায় কিনে ৪০০ টাকায় বিক্রি করা হতো বলে জানান তাঁরা।

    তাঁদের ভাষ্য অনুযায়ী, তারা মূলত তেল পরিবহনের কাজ করতেন এবং পুরো চক্রের নেতৃত্বে ছিলেন কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক, যিনি এসব জ্বালানি বেশি দামে বিক্রি করতেন।

    বালিয়াডাঙ্গী থানা-পুলিশ জানায়, এ ধরনের অবৈধ জ্বালানি বাণিজ্য রোধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    হাসিনুজ্জামান মিন্টু

    হাসিনুজ্জামান মিন্টু

    রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

    ঠাকুরগাঁওয়ে পেট্রল কালোবাজারি চক্রের দুই সদস্য আটক, ২০০ লিটার জ্

    প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

    featured Image

    গভীর রাতে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে সীমান্ত এলাকায় দ্বিগুণ দামে বিক্রি—ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গভীর রাতে ফিলিং স্টেশন থেকে পেট্রল সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে প্রায় ২০০ লিটার পেট্রল জব্দ করা হয়।

    সোমবার রাতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিরা হলেন—জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০)। তাঁদের মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক ৩০ হাজার টাকা জরিমানা করেন।

    পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক জাহিরুল বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অন্যদিকে জহিরুল একই উপজেলার হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে।

    আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তাঁরা জানান, রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে রাতের বেলায় তুলনামূলক কম দামে পেট্রল কিনে এনে সীমান্তবর্তী এলাকায় বেশি দামে বিক্রি করা হতো। প্রতি লিটার পেট্রল ২০০ টাকায় কিনে ৪০০ টাকায় বিক্রি করা হতো বলে জানান তাঁরা।

    তাঁদের ভাষ্য অনুযায়ী, তারা মূলত তেল পরিবহনের কাজ করতেন এবং পুরো চক্রের নেতৃত্বে ছিলেন কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক, যিনি এসব জ্বালানি বেশি দামে বিক্রি করতেন।

    বালিয়াডাঙ্গী থানা-পুলিশ জানায়, এ ধরনের অবৈধ জ্বালানি বাণিজ্য রোধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।