নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করতে উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কমিটি গঠন করা হয়। গত ১২ মে ২০২৬ তারিখে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, প্রতিভাবান ক্রীড়াবিদদের বিকাশ এবং ক্রীড়া কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার লাখের আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার এবং স্থানীয় ক্রীড়াবিদ শামীম আহমেদ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ মো. রেজাউল করিম রিপন।
সংশ্লিষ্টরা জানান, নবগঠিত এ কমিটি দুর্গাপুর উপজেলার খেলাধুলাকে নতুন গতি দেবে। ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন, ক্রীড়াবিদদের প্রশিক্ষণ, নতুন প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে এ কমিটি গঠনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের মতে, দীর্ঘদিন পর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের উন্নয়ন এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে এই কমিটি কার্যকর পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
দুর্গাপুরের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আকৃষ্ট করবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক হবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দুর্গাপুরের ক্রীড়াবিদদের সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
নবগঠিত এ অ্যাডহক কমিটির মাধ্যমে দুর্গাপুর উপজেলার ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা, পরিকল্পনা ও নতুন সম্ভাবনার সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে দুর্গাপুর–কলমাকান্দা আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে।
ডেপুটি স্পিকার-এর এই ইতিবাচক অবস্থানকে স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন
আপনার মতামত লিখুন