চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

রানীশংকৈলে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে নিঃস্ব দুলাল পরিবার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার ৮ নং নম্বর ওয়ার্ডের নয়নপুর কলোনি এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে একটি পরিবারের বসতঘর ও সব মালামাল পুড়ে গেছে। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা মো. দুলাল হোসেন (৫৯)। তিনি মৃত আইয়ুব আলীর ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে সম্রাট হোসেন (১৫) একজন হাফেজে কোরআন, মেঝ ছেলে সাকিবুল হোসেন (১৩), ছোট ছেলে আলিফ হোসেন (৮) এবং ২১ মাস বয়সী কন্যা মারিয়া আক্তার জান্নাত।

    খবর পেয়ে রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সংযোগের পাইপে লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

    বর্তমানে পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছু অবশিষ্ট নেই। রাত কাটানোর জন্য প্রতিবেশীদের সহায়তায় অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

    এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি দুলাল পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সামান্য সহায়তাই পরিবারটিকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    হাসিনুজ্জামান মিন্টু

    হাসিনুজ্জামান মিন্টু

    রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

    রানীশংকৈলে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে নিঃস্ব দুলাল পরিবার

    প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

    featured Image

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার ৮ নং নম্বর ওয়ার্ডের নয়নপুর কলোনি এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে একটি পরিবারের বসতঘর ও সব মালামাল পুড়ে গেছে। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা মো. দুলাল হোসেন (৫৯)। তিনি মৃত আইয়ুব আলীর ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে সম্রাট হোসেন (১৫) একজন হাফেজে কোরআন, মেঝ ছেলে সাকিবুল হোসেন (১৩), ছোট ছেলে আলিফ হোসেন (৮) এবং ২১ মাস বয়সী কন্যা মারিয়া আক্তার জান্নাত।

    খবর পেয়ে রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সংযোগের পাইপে লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

    বর্তমানে পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। পরনের কাপড় ছাড়া তাদের আর কিছু অবশিষ্ট নেই। রাত কাটানোর জন্য প্রতিবেশীদের সহায়তায় অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

    এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি দুলাল পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সামান্য সহায়তাই পরিবারটিকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।