চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার  ভোরে ঠাকুরগাঁও রোড থেকে চৌরাস্তা অভিমুখে যাওয়ার সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার আঘাতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান।

    নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঋত্বিক রায় (২৬)। তিনি নিশিকেশ রায় লিটনের ছেলে। অপর নিহত আশিক হাসান, একই ইউনিয়নের হান্নান মিয়ার ছেলে।

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।

    হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত দুই পরিবারের মাঝে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের মাঝেও নেমে এসেছে গভীর শোক।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    হাসিনুজ্জামান মিন্টু

    হাসিনুজ্জামান মিন্টু

    রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

    ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

    প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

    featured Image

    ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার  ভোরে ঠাকুরগাঁও রোড থেকে চৌরাস্তা অভিমুখে যাওয়ার সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার আঘাতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান।

    নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঋত্বিক রায় (২৬)। তিনি নিশিকেশ রায় লিটনের ছেলে। অপর নিহত আশিক হাসান, একই ইউনিয়নের হান্নান মিয়ার ছেলে।

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।

    হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত দুই পরিবারের মাঝে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের মাঝেও নেমে এসেছে গভীর শোক।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।