চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কসবায় প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী কৃষি গড়ে তুলতে কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কসবায় প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী কৃষি গড়ে তুলতে কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১মে) সকালে কসবা উপজেলায় কৃষিকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে ৯টি সেচ যন্ত্র, ৮টি ধান কাটার রিপার মেশিন, ২টি ভুট্টা মাড়াই যন্ত্র এবং ২৩টি কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে মাঠপর্যায়ে কৃষি উৎপাদনে গতি আসবে এবং কৃষকরা আরও লাভবান হবেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আশরাফ

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, বাংলাদেশের কৃষক আজ এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি খাতে আরেকটি সবুজ বিপ্লব সম্ভব। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে শ্রম ও সময় উভয়ই সাশ্রয় হবে। একই সঙ্গে উৎপাদন খরচ কমে কৃষকের লাভ বৃদ্ধি পাবে। এতে কৃষকের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিই আমাদের প্রধান ভরসা। অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণ, উন্নত বীজ সরবরাহ ও কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণের মতো কর্মসূচি কৃষি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : কৃষি

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ২২ মে ২০২৬

    কসবায় প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী কৃষি গড়ে তুলতে কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ

    প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

    featured Image

    কসবায় প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী কৃষি গড়ে তুলতে কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১মে) সকালে কসবা উপজেলায় কৃষিকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে ৯টি সেচ যন্ত্র, ৮টি ধান কাটার রিপার মেশিন, ২টি ভুট্টা মাড়াই যন্ত্র এবং ২৩টি কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে মাঠপর্যায়ে কৃষি উৎপাদনে গতি আসবে এবং কৃষকরা আরও লাভবান হবেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আশরাফ

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, বাংলাদেশের কৃষক আজ এক নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি খাতে আরেকটি সবুজ বিপ্লব সম্ভব। কৃষিকে লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে শ্রম ও সময় উভয়ই সাশ্রয় হবে। একই সঙ্গে উৎপাদন খরচ কমে কৃষকের লাভ বৃদ্ধি পাবে। এতে কৃষকের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিই আমাদের প্রধান ভরসা। অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণ, উন্নত বীজ সরবরাহ ও কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণের মতো কর্মসূচি কৃষি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।